Ekdin Tomari Nam Mosjide Hobe Elan Gojol Lyrics-তোমারি নামে মাসজিদে হবে এলান গজল লিরিক্স by Gazi Anas Rowshan islamic song lyric
একদিন তোমারী নাম,
মসজিদে হবে এলান,
তৈরী থেক তৈরী রেখ,
কবরের মাল সামান,
একদিন তোমাকে পরিয়ে কাফন,
সঙ্গি স্বজন করবে দাফন,
হঠাৎ চলে যাবে আদরের ধন,
প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন,
তৈরী থেক তৈরী রেখ,
সুন্নতি আমল ঈমান।।
.
নামে সমন জারী হলে করবে আটক,
বন্ধ হয়ে যাবে জীবন নাটক,
বাহাদুরী থাকবেনা দেহে যৌবন,
ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ,
তৈরী থেক তৈরী রেখ
কোরানী জীবন বিধান।।
.
একদিন তোমার হবেই বিচার,
লাভ হবেনা দুনিয়ার ক্ষমতার,
হতে যদি পার নবীজির আশিক,
পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক,
তৈরী থেক তৈরী রেখ,
জান্নাতি হওয়ার সোপান।।
.
একদিন তোমারী নাম,
মসজিদে হবে এলান,
তৈরী থেক তৈরী রেখ,
কবরের মাল সামান,
একদিন তোমাকে পরিয়ে কাফন,
সঙ্গি স্বজন করবে দাফন,
হঠাৎ চলে যাবে আদরের ধন,
প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন,
তৈরী থেক তৈরী রেখ,
সুন্নতি আমল ঈমান।।
